প্রকাশিত: October 17, 2026
রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তিনি কলেজের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব এবং রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করেন। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ, ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঋতুভিত্তিক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর এলাকাটি ঘুরে দেখেন। এই ভিত্তিপ্রস্তরটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রধানমন্ত্রীর এই সরাসরি আগমন এবং দিকনির্দেশনামূলক বার্তা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো রাজউক উত্তরা মডেল কলেজ পরিবারকে আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।