জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

প্রকাশিত: October 18, 2026

  • শেয়ার করুন

বিএনপি পতিত স্বৈচারের দেখানো পথেই হাঁটছে মন্তব্য করে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ আর গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা বিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত জুলাই সনদ স্বাক্ষরের বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। হবে। এই সরকারের যোগ্যতা নেই, বিরোধীদলের সহযোগিতা গ্রহণের।

সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। বিএনপির মুখে জুলাই সনদ, বুকে আওয়ামী লীগ। জুলাই সনদ না মেনে ফিটনেসবিহীন গাড়িতে বাংলাদেশকে তুলে দেয়া হয়েছে।

এনসিপির এ নেতা বলেন, একটা নির্দিষ্ট অংশের ব্যবসায়িক লাভের জন্যই জুলাই সনদকে বাতিল ক

জামায়াত আমির বলেন, শপথের দিন থেকেই বিএনপি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা শুরু করেছে। প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি দলীয়করণ করে চলেছে, প্রত্যেকটি ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো দলীয় ক্যাডার দিয়ে পরিপূর্ণ করা হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, পতিত স্বৈচারের দেখানো পথেই হাঁটছে বিএনপি। জুলাই সনদ আর গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানোরা হচ্ছে। জুলাই সনদ আমাদের আকাঙ্ক্ষার সনদ। নতুন বাংলাদেশের দলিল জুলাই সনদ। বিএনপি প্রতারণার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। লড়াইয়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক প্রশ্নের মীমাংসা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়ে গেছে। রাজনৈতিক প্রশ্ন সংবিধান দিয়ে মোকাবিলার চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙ্গে পড়বে। রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হবে।

  • শেয়ার করুন