ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ক্যারিয়ারে ৯৩৬ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মায়ামির জার্সিতে কয়েকটি ছবি পোস্ট করে লিওনেল মেসি আবেগঘন এক বার্তা দেন। তিনি লেখেন, ‘ইন্টার মায়ামির হয়ে আরো একটি জয়, এমন এক স্টেডিয়ামে, যা সাম্প্রতিক সময়ের সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়…।’
মেসির এই বার্তার নেপথ্যে রয়েছে তিন মাস আগের এক রোমাঞ্চকর বিশ্বকাপ ম্যাচ।
২০২৬ সালের ১৫ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে চরম নাটকীয়তায় ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। মেসির জাদুকরি দুটি অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন, যা তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছিল।
আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রাইটনের বড় জয়
আটালান্টার বিপক্ষে এ জয়ের মধ্য দিয়ে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের দ্বিতীয় স্থানটি আরো মজবুত করেছে মায়ামি।