গাজীপুরে ঝুট গুদামে আগুন

প্রকাশিত: October 19, 2026

  • শেয়ার করুন
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ঈদের মাঠ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভায়।

 

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যাহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদের মাঠ এলাকায় টিন সেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে টিনসেডের ঝুটের গুদাম ও ঝুট মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
  • শেয়ার করুন