প্রকাশিত: October 19, 2026
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসিস সংস্কার পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি। সভা পরিচালনা করেন সদস্যসচিব নাদিম ভুঁইয়া হৃদয়।
সভায় বেসিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইসিটি শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস।
এ সময় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম ইপন ও আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য খোন্দকার শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।
সভা শুরুতে পরিষদের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক রোকমুনুর জামান রনি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন।