গণভবন ক্রসিং থেকে ‘কুখ্যাত ছিনতাইকারী’ সুমন গ্রেফতার

প্রকাশিত: October 24, 2026

  • শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুর থেকে সুমন (৩০) নামে এক ‘কুখ্যাত ছিনতাইকারীকে’ গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সুমন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকের মো. ইউসুফ আলীর ছেলে।

 

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, কুখ্যাত ছিনতাইকারী সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার এবং মাদকসহ ৭টি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন