প্রকাশিত: October 26, 2026
প্রতিবেদন অনুযায়ী, রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা মন্তব্যের জবাবে খাড়গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’।
তবে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, বিজেপি নেতারা অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের বক্তব্য ভুলে গেছেন। তাদের কাছ থেকে সংস্কৃতি শেখার প্রয়োজন নেই।
অন্যদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করলেও রাজনৈতিক প্রতিক্রিয়ার দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, অতীতে বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করলেও সংবাদমাধ্যম ও অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একই মাত্রার ক্ষোভ দেখা যায়নি।