প্রকাশিত: October 26, 2026
সুখে শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন। কিন্তু আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন আইজিপি।
তিনি বলেছেন, আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে আমরা যদি ব্যবস্থা না নেই তখন আপনি বলতে পারেন যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করি।
আইজিপি বলেন, আপনার স্বাধীনতা আছে। এর অর্থ যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনাকে আইনের আওতায় থাকতে হবে। এই দেশের ইথিকস-মোরালিটি এগুলো ঠিক রেখে আপনাকেও চলতে হবে।
পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে আলী হোসেন ফকির আরও বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে, কী হবে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব।’