পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে

প্রকাশিত: October 27, 2026

  • শেয়ার করুন
দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ দশমিক ৪ ডিগ্রিতে। ফলে শীতের অনুভূতি অনেকটা বাড়ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, কিছুদিন আগেও ফ্যান চালাতে হত। কিন্তু কয়েক দিন হলো শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। সকাল বেলা কাঁথা গায়ে দিতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে।

শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়বে।
  • শেয়ার করুন