মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: October 29, 2026

  • শেয়ার করুন

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি  চিলাহাটির দিকে যাচ্ছিলো। এসময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পিছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়।

এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

  • শেয়ার করুন