দুই ঘণ্টায় সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: October 29, 2026

  • শেয়ার করুন
জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি সারানো সম্ভব হয়নি।

এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও নেওয়া হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে।
 

বিমানের পাইলট ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। এ জন্য আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে বলেও তিনি জানান।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান এবং দুঃখপ্রকাশ করেন।

পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
  • শেয়ার করুন