মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

প্রকাশিত: November 1, 2026

  • শেয়ার করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

 

এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন।

 

 

একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকরা। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

 

 

 

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর সংঘর্ষ থামে।

  • শেয়ার করুন