ময়মনসিংহে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও প্রকাশ, রুকনিয়ত স্থগিত

প্রকাশিত: November 3, 2026

  • শেয়ার করুন

ময়মনসিংহ নগরে এক জামায়াত নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে।

সোমবার ২ নভেম্বর সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াত। এর সততা স্বীকার করেছেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান।

ওই নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখার রুকন ছিলেন। পাশাপাশি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

সোমবার সকাল থেকে তার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে আটটার দিকে শহীদুল্লাহ্ দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ভিডিও। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি জানিয়েছেন। বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জামায়াত নেতা আরো বলেন, এ ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেলিং করারও চেষ্টা করেছেন এবং টাকা দাবি করেছেন।

  • শেয়ার করুন