চলতি বছরের ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সাবেক ছাত্র ও যুবনেতা টিপু নগরীর সোনাডাঙ্গা থানা রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এদিকে, টিপুর আদালতে হাজিরার খবরে দলীয় নেতাকর্মীরা আদালতে উপস্থিত হতে থাকেন। দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি হাত নাড়লে কর্মীরা স্লোগান দেন। পরে পুলিশের তৎপরতায় দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
আদালতের সূত্র জানায়, আলী আকবর টিপু গত ২০২৪ সালের ২২ আগস্ট বিকেল ৪-৫টার দিকে খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিএনপি অফিসের সামনে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। এ অভিযোগে ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্র আরো জানায়, টিপু ওই মামলার আসামি। এই মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।