খুলনায় পানের বরজ থেকে ৪৫ কেজি ওজনের তিনটি গাঁজাগাছ উদ্ধার, আটক ১

প্রকাশিত: November 6, 2026

  • শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের একটি পানের বরজ থেকে ৪৫ কেজি ওজনের তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বরজের মালিক মো. হাসেম আলী সরদার (৫৫) কে আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

আজ সকালে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাগাছ তিনটি উদ্ধার করেন।

 

উদ্ধার হওয়া গাঁজাগাছগুলোর উচ্চতা যথাক্রমে ১৮ ফুট, ১৫ ফুট ও ১২ ফুট বলে জানা গেছে।

  • শেয়ার করুন