প্রকাশিত: November 7, 2026
এর আগে গত ৩ নভেম্বর সকালে দেবহাটা উপজেলার শাখরা সীমান্ত এবং গত ৫ নভেম্বর ৫ নভেম্বর একই উপজেলার কুলিয়া রোডের ঋষিপাড়া এলাকা থেকে উক্ত মাদকদ্রব্য সমুহ জব্দ করা হয়। পরে উক্ত মাদকদ্রব্যসমুহ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সেগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়।
বিজিবি জানায়, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির একটি টহল দল দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল জব্দ করে। এসব কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া, একই উপজেলার একই বিওপির অভিযানে গত ৫ নভেম্বর কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।
জব্দকৃত হেরোইন তৈরির কাঁচামাল ও হেরোইনের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দৃকত মালামালসমুহ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানোর পর জব্দ করা পদার্থগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়। তিনি আরো জানান, বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।