থানার পর এসবি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রকাশিত: November 8, 2026

  • শেয়ার করুন

রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এর আগে, রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। ওই সময় বিকট শব্দে থানার গেটের ভেতরে সেটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

 

এদিকে রোববার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেয়া হয়। তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এবং মধ্যরাতের দিকে মহাখালীতে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

  • শেয়ার করুন