প্রকাশিত: September 12, 2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিজের
‘জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে শিবির সভাপতি লেখেন, “বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে, এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাসাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথচলে। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি, তার হিসেব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবো?”