নোবেল শান্তি পুরস্কারের আগে ট্রাম্পের দাবি: “আমি আটটি যুদ্ধ থামিয়েছি, ওবামা কিছু না করেই পুরস্কার পেয়েছিলেন”

প্রকাশিত: October 10, 2025

  • শেয়ার করুন

নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা ঘনিয়ে আসতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায়। তিনি দাবি করেছেন, নিজের মেয়াদকালে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন—যা মানবতার কল্যাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

৯ অক্টোবর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি এই কাজগুলো স্বীকৃতির জন্য করিনি, বরং অসংখ্য মানুষের জীবন বাঁচানোর জন্য করেছি।” তিনি গাজায় শান্তি নিশ্চিত করার সাম্প্রতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, “ওবামা তাঁর প্রথম মেয়াদের মাত্র আট মাসের মধ্যেই ২০০৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন—যখন তিনি কিছুই করেননি। এমনকি তিনি নিজেও জানতেন না, কী কারণে তাঁকে নির্বাচিত করা হয়েছে। উল্টো তিনি আমাদের দেশকে ধ্বংস করেছিলেন।”

২০০৯ সালে বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তখন বিশ্বজুড়ে বিস্ময়ের সৃষ্টি করেছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ভূমিকা পালনের পর ট্রাম্প আবারও দাবি করেন, “আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি—যা আগে কখনো ঘটেনি। তবে তারা যা করবে, তা তাদের ব্যাপার।”

এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোকে (যা নোবেল কমিটিকে পরামর্শ দেয়) প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আজ (শুক্রবার) নরওয়ের অসলোতে স্থানীয় সময় বেলা ১১টায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘোষণা করা হবে।

  • শেয়ার করুন