প্রকাশিত: January 23, 2026
পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াত জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সমাবেশস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দলীয় কর্মীসমর্থকরা জেলার ৫টি উপজেলা থেকে আসতে থাকেন। তবে জনস্রোত শুরু হয় ৯টার পর থেকে। ১১টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন। এটি ঢাকার বাইরে তার প্রথম নির্বাচনী প্রচারণার জনসভা।
পঞ্চগড়ে দুটি আসনের মধ্যে ১ নম্বর আসনটি ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী সারজিস আলম শাপলা কলি এবং ২ নম্বর আসনটি জামায়াত মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনে লড়ছেন।