নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ জামায়াতের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: February 13, 2026

  • শেয়ার করুন

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এরই মধ্যে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে, যেখানে জয়-জয়কার বিএনপির। 
সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলে নিশ্চিত হয়ে গেছে, বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার। ফলে, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই সরকারপ্রধান হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তবে, এই ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নির্বাচনের কমিশনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে, নির্বাচনে অনিয়মের অভিযোগ দিতে নির্বাচন কমিশনে (ইসি) যান দলটির ইসলামীর ১২ সদস্যের প্রতিনিধি দল।

এহসানুল জুবায়ের বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় কমিশন অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করেছে। আমাদের শীর্ষ নেতাদের আসনগুলোর এজেন্টদের কাছ থেকে পাওয়া সিট অনুযায়ী, রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফলাফল ঘোষণা কথা। কিন্তু সেটা এখনও হয়নি।
তিনি বলেন, কিছু কিছু আসনে রিটার্নিং অফিসাররা স্বাক্ষর করাও পরও কিছু সময় তা পরিবর্তন করেছেন। ঢাকা-১৭ আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে আটটি সিটে তারা এই ধরনের পরিবর্তন করেছেন, ওভার রাইটিং করা হয়েছে। কারণ জানতে চাইলে বলেছেন, ভুল হয়েছে তাই সংশোধন করতে হবে।
ns coll

  • শেয়ার করুন