প্রকাশিত: March 1, 2026
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার ইফতারির পর সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসন বন্ধের দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।
উত্তরার সড়কগুলো প্রকম্পিত হয়েছে তাকবির স্লোগানে। এ ছাড়াও ছিল ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ইসরায়েলি আগ্রাসন, মেনে নেয়া হবে না’, ‘মার্কিন আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরায়েলি আগ্রাসন’ প্রভৃতি স্লোগান।
এ সময় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়েও নানাবিধ স্লোগান দেওয়া হয়। সেইসঙ্গে নরসিংদীতে ধর্ষণের ঘটনাকে উল্লেখ করে ধর্ষকদের বিচার দাবি করা হয়। স্লোগান দেওয়া হয়, ‘ধর্ষকদের বিচার কর, নইলে চুড়ি পইরা থাক’।
ns coll