খুলনায় টিএমএসএসের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

খুলনা প্রতিদিন ডেস্ক:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনায় টিএমএসএসের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় টিএমএসএসের সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলো যত্নসহকারে পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকেরই বৃক্ষরোপণে এগিয়ে আসা প্রয়োজন।

টিএমএসএসের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণের এ উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

  • শেয়ার করুন