বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশিত: August 12, 2026
শেয়ার করুন
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশিত:
হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী ব্যক্তির স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জামায়াতের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) ভুক্তভোগী নারী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
অভিযুক্ত নূরুল ইসলাম সাজল গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও স্থানীয় একটি ফার্মেসির মালিক। বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হাই জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওষুধ কেনার সূত্রে ওই নারীর সঙ্গে নূরুল ইসলামের পরিচয় হয়। অভিযোগ, পরে তিনি বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দিতেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাতে বিদ্যুৎ না থাকায় জানালা খুলে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী। এ সময় কৌশলে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে নূরুল ইসলাম তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। পরে সহযোগীদের মাধ্যমে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এদিকে, মামলা না করতে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি ও চাপ দেওয়ার অভিযোগও করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ৬ আগস্ট জরুরি সাংগঠনিক সভায় নূরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত নূরুল ইসলাম সাজলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।