জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ, স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী
প্রকাশিত: August 13, 2026
শেয়ার করুন
জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ, স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী
প্রকাশিত:
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জহিরুলের স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিম (২৮)-কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, জহিরুল ইসলাম ও তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের দুজনের বাড়িই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়।
এরপর ক্ষুব্ধ হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের বিশেষ অঙ্গ কেটে দেন বলে অভিযোগ। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার অল্প সময়ের মধ্যেই ওই নারীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।