প্রকাশিত: August 16, 2026
নাটোর :
নাটোরের বড়াইগ্রামে বিয়ের দাওয়াতের কথা বলে এক যুবককে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল হোসেন (৩৭) ও রহিদুল ইসলাম রোহান (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।