বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর নাতনি মোছা. আছমা বেগম দোয়ারাবাজার থানায় মামলা করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, জমির মালিকানা পুত্রবধূ হোসনা বেগম ও সৌদি প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর সঙ্গে পরিবারের বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, ইসমাইল মিয়ার প্ররোচনায় তাঁর স্ত্রী হোসনা বেগম ৫০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিনকে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন।
ঘটনার বিস্তারিত তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।