নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে গেলো বাস, নিহত ১

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেলে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।

পরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাসটি ও চালককে আটকে রাখেন।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন