রাজধানীর বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।