প্রকাশিত: August 17, 2026
রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম, একটি তেলের মিলসহ ১০টি দোকান ভষ্মিভুত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এতে এক হাজার মণ পাট, সরিষাসহ অন্যান্য সম্পদ পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
খবর পেয়ে বালিয়াকান্দি, পাংশা ও রাজবাড়ীর ফায়ার সাভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
রোববাার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মালিককে কারাদণ্ডসহ লাখ টাকা জরিমানা
এ সময় জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান মোল্যার ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তরিকুল ইসলাম জানান, এ দিন দিবাগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত ৫মাস আগেও ওই বহরপুর বাজারে রাতে অগ্নিকাণ্ডে পাটসহ বিপুল সম্পদ পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।