প্রকাশিত: August 18, 2026
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট রাত ৩টার দিকে মিনারুল কবির আল-আমিন, মাহফুজ শাকিল, আশিক বাহিনীর প্রধান আশিকুর ইসলাম ও আরিফসহ অজ্ঞাতনামা ১০-১২ জন মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে নকশি রিসোর্ট নামের আবাসিক হোটেলে প্রবেশ করেন।
এ সময় তারা হোটেলে থাকা সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করেন।
পাশাপাশি ব্যবসা করতে না দেওয়া, তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার এবং তার শিশুসন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি এর আগে তিন-চারটি সাধারণ ডায়েরি করেছিলেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।
পরে খবর পেয়ে হোটেলে গেলে বাদীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।