বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন খুলনা সদর ও জেলার ১০টি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে খুলনা সদরসহ জেলার ১০টি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জানান, তাদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

  • শেয়ার করুন