শিশুছাত্রীর হাতে ‘ওয়াশরুমে আসো’ লিখে দিলেন শিক্ষক, অতঃপর…

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে (৩৫) অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) ওই শিক্ষার্থী স্কুলে গেলে তার হাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য লিখে দেন অভিযুক্ত শিক্ষক শাহ আলম। পরবর্তীতে সে ওয়াশরুমে গেলে তাকে বিভিন্নভাবে স্পর্শ করেন তিনি। পরে ওই শিক্ষার্থী দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয় গেলে গ্রামবাসী তাকে অবরুদ্ধ করে রাখেন।

মরম আলীর ‘লালসা’র শিকার ২০ মাসের শিশু
কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আপনারা লিখিত অভিযোগ দেন আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

 

  • শেয়ার করুন