চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এবং দুপুরে কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাদুটি ঘটে।

সকালের দুর্ঘটনায় নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরে উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ (২১) নামে আরও এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকির আলী (২০) গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির আলীও মারা যান।

নিহত আসাদ শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আসাদ ও জাকির মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ নিহত হন। গুরুতর আহত জাকির আলীকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • শেয়ার করুন