গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন

গোপালগঞ্জ সদরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটক ৬ জন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড়ের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান ও মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।

এর আগে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন ধরনের কটূক্তিমূলক স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • শেয়ার করুন