প্রকাশিত: August 22, 2026
আহত মোশাররফকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর জেরে শুক্রবার রাতে ইকবাল হোসেন, মেহেদী, আবু বক্কর, আবু ইউসুফ, শিহাব উদ্দিন, টিপু, খুরশিদ আলম, জয়, মো. রাসেল ও মো. রাকিবের নেতৃত্বে ২৫-৩০ জন তার বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা মোশাররফকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।