প্রকাশিত: August 23, 2026
বাগেরহাটের শরণখোলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে শরণখোলা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর বিধানসাগর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন গাছ থেকে পড়ে পা ভেঙে আহত হন। পরে তার স্ত্রী মৌসুমী বেগম স্বামীকে চিকিৎসকের কাছে নিয়ে ২০ আগস্ট বাগেরহাটে গেলে, বাড়িতে থাকা সাত বছরের মেয়ে ফাতেমাকে রুটি দেওয়ার কথা বলে ভ্যানচালক এসাহাক তার বাড়িতে ডেকে নেন বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, বাড়িতে নিয়ে শিশুটির হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালান এসাহাক। পরে শিশুটি অন্য শিশুদের কাছে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়।
আসামি এসাহাকের পিতার নাম হোসেন আলী মীর।
খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এসাহাককে গ্রেপ্তার করেন। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের মরদেহ উদ্ধার
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।