চাচাতো ভাইকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, অতঃপর…

প্রকাশিত: August 24, 2026

  • শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে রুনা বেগম নামে সাড়ে তিন বছরের নিজ মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের শিশু রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় ১ বছরের সন্তানকে
এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আসামি শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর পর মামলার বিচার কার্যক্রম শেষে সোমবার আদালত আসামি শরীফ আলীকে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ।

  • শেয়ার করুন