গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: August 27, 2026

  • শেয়ার করুন

পাবনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুতুব বিশ্বাস (১৩) মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে ও পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, আহত আব্দুর রহমান (১২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে তারা পাশের সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুতুব বিশ্বাস মারা যায় এবং আব্দুর রহমান গুরুতর আহত হয়।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • শেয়ার করুন