রামগড়ে ইয়াবা বিক্রিকালে স্বামী-স্ত্রী গ্রেপ্তার!

প্রকাশিত: September 5, 2026

  • শেয়ার করুন

খাগড়াছড়ির  রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গআটক করেছে রামগড় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় এ অভিযান চালায়ে তাদের আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

‎পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশ।

‎পুলিশের দাবি, তল্লাশির সময় ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে একটি নীল জিপারের প্যাকেটে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে জাহানারা বেগমের কোমরে গচ্ছিত ২৩ পিস ইয়াবা এবং তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ‎পুলিশের হিসাবে, উদ্ধার হওয়া ৭৩ পিস ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৯০০ টাকা।

‎এ ঘটনায় রামগড় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মো. আবুল কালাম আজাদের ওপর দেওয়া হয়েছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি নাজির আলম জানান,  মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষণা রয়েছে  গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলা  তদন্তাধীন।

  • শেয়ার করুন