নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: September 7, 2026

  • শেয়ার করুন

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংবাদবিশ্লেষণ

 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে শিশু সহিংসত দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

 

সাজাপ্রাপ্ত মেরাজ আলী (২৩) চুয়াডাঙ্গার দাড়ুমহুদার উপজেলার রুদ্রপুর কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুলাই আসামি শিক্ষক তার নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে বলাৎকার করে বলে উল্লেখ করা হয়। বিষটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মেরাজ আলী মাদ্রাসা থেকে পালিয়ে যান।

 

 

পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাদীসহ মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক রায় ঘোষণা করেছেন।

 

নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, ‘আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।’

  • শেয়ার করুন