প্রকাশিত: September 8, 2026
ফেনী শহরে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় ফেনী মডেল থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার রেলগেট, সহদেবপুর ও মাস্টারপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে নাইমুর রহমান দুর্জয় ওরফে রাশেদ দুর্জয় (২৫), সদর উপজেলার কালিদহ এলাকার ইদ্রিস ভূঁইয়ার ছেলে ইফতেখার আহাম্মদ ফাহিম (২০) এবং ছাগলনাইয়া উপজেলার মো. ইউসুফ বাদলের ছেলে ইসলাম মো. শাহীনুর তন্ময় (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং পূর্বেও ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) আওতায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত অপরাধীরা শহরের বিভিন্ন স্পটে ঝটিকা মিছিল বের করে দ্রুত সটকে পড়ত। ফেনীর সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছ