ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

প্রকাশিত: September 14, 2026

  • শেয়ার করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন।

 

 

 

 

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

 

 

জুলহাজ উদ্দিন, সদর ফায়ার স্টেশন থেকে আমরাও হাসপাতালে যাচ্ছি। সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।

 

 

ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

 

 

 

তিনি বলেন, আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নিচে নামার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও সচল আছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

  • শেয়ার করুন