প্রকাশিত: September 15, 2026
নষ্ট-পচা ইলিশ মাছ বিক্রি ও মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নষ্ট-পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা, সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকার অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে ২ হাজার টাকা ও আরফান হোটেলকে ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় নষ্ট-পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।