প্রকাশিত: September 17, 2026
কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এক আসামি। তবে শেষ রক্ষা হয়নি তার। পালানোর দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণ থেকে মো. রুবেল নামে ওই আসামি পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
আসামি মো. রুবেল (২৮) নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের শাহ আলমের ছেলে।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান জানান, নারী নির্যাতন মামলার আসামি মো. রুবেলকে নারী ও শিশু আদালতে হাজির করার জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেফতার করা হয়।