রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: September 18, 2026

  • শেয়ার করুন

রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রমনা এনএসআই হেডকোয়ার্টাসের গেইটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। যার বয়স হবে আনুমানিক (৬৫) বছর। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

  • শেয়ার করুন