বিষাক্ত এ সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে, প্রশ্ন আজহারীর

প্রকাশিত: September 20, 2026

  • শেয়ার করুন

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও লেখক মিজানুর রহমান আজহারী প্রশ্ন রেখে বলেছেন, বিষাক্ত এ সমাজে আমাদের সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিন দিন হারিয়ে যাচ্ছে?

আজ রোববার (২০ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এসব প্রশ্ন তোলেন।

স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লেখেন, আজ আমরা এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে, যেখানে আমাদের শিশুদের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। বিষাক্ত এ সমাজে আমাদের সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?

আজহারী আরও লেখেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব হোক সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  • শেয়ার করুন