থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি বসতঘরের মাটির নিচ থেকে উদ্ধার

প্রকাশিত: September 27, 2026

  • শেয়ার করুন
কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বসতঘরের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ সফল অভিযান পরিচালনা করে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শেয়ার করুন