প্রকাশিত: September 30, 2026
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও হকারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।
এ সময় পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বেলা ১১টার পর আগুন আগুনের ঘটনা ঘটে। পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।