প্রকাশিত: September 30, 2026
টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে খালি হাতেই ফিরেছে বাংলাদেশ। এই দুই টুর্নামেন্টেই ব্যাটার ব্যর্থতা ছিল চোখে পড়ারর মতো। এর মাঝেই ওয়ানডের মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সিরিজের জন্য আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে ক্রিকেটে দায়িত্ব চালিয়ে যেতে তিনি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনাকের দায়িত্ব থাকছে তার কাঁধেই।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়ে ২০ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন এই ওপেনার। এরপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটা মাঠে গড়াবে আগামী ৯ অক্টোবর। এরপর ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর ১৪ অক্টোবর খেলবে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিংকি।